শনিবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াতপত্র প্রদান করা হয়েছে।.
.
দাওয়াতপত্র প্রদান করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।.
.
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রেস সচিব শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব (২) মেহেদুল ইসলাম মেহেদী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (২) এস এম পারভেজ জ্যাক এবং ব্যক্তিগত সহকারী (২) আব্দুর রহমান সানিও উপস্থিত ছিলেন।.
.
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতেই এ দাওয়াতপত্র প্রদান করা হয়।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: