.
বগুড়ার কাহালু উপজেলা বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় বগুড়া -টু-নওগাঁ সড়কে ওভার গ্রীন পরিবহন বাসের ধাক্কায় অটো ভ্যানের মহিলা দুই যাত্রী নিহত : একজন আহত।
আজ সোমবাব (২৫ মে) দুপচাঁচিয়া থেকে অটো ভ্যান যোগে আসার সময় ওভার গ্রীন পরিবহন বাসের ধাক্কায় অটো ভ্যানের মহিলা দুই যাত্রী নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলো, মোছাঃ জেনি আক্তার (৩৮), স্বামী মোঃ বাবুল তালুকদার, মোছাঃ তাইফা আয়েশা তনু (২০), পিতা মোঃ বাবুল তালুকদার,গ্রাম-কাজীপাড়া, কাহালু।দুপচাঁচিয়া ডাক্তার দেখিয়ে অটো ভ্যানে ফেরার পথে বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা এভার গ্রীন পরিবহনের বাস ঢাকা মেট্রো ব ১২-৪৭১২ নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সার সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। উক্ত বাসটি রাস্তায় ও আহত অটো ভ্যান চালক মোঃ শাওন (১৮) পিতা মোঃ আব্দুল কুদ্দুস, সাং কাজীপাড়া।
পরে স্থানীয় লোকজনেরা উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, মোছাঃ জেনি আক্তার (৩৮) স্বামী মোঃ বাবুল তালুকদার, মোছাঃ তাইফা আয়েশা তনু (২০), পিতা মোঃ বাবুল তালুকদার।
এভার গ্রীন পরিবহনের বাস ঢাকা মেট্রো ব ১২-৪৭১২।.
.
Ajker Bogura / মুরাদ
আপনার মতামত লিখুন: