• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আলু ঘাটি কাণ্ডে গ্রেফতার ডা. সামির হোসেন মিশু জামিনে মুক্ত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার আলোচিত ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি’ কাণ্ডে গ্রেফতার হওয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে মুক্ত হয়েছেন।.

জানা যায়, গত ২৩ জুন রাতে বগুড়ার শেরপুর উপজেলার একটি হোটেল থেকে ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন মঞ্জুর করেন। আজ তিনি জামিনে মুক্ত হন।.

এর আগে গত ২২ জুন রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলার একটি অভিজাত হোটেলে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজসহ কয়েকজন ঐতিহ্যবাহী আলু ঘাটি দিয়ে রাতের খাবার গ্রহণ করেন বলে জানা গেছে।.

পরে শেরপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ শেরপুর থানায় গিয়ে তাকে সদর থানায় নিয়ে আসেন। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।.

ডা. সামির হোসেন মিশুর জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ