• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১১ পিএম
আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে

ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।.

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।.

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।.

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। এরপর প্রজ্ঞাপন জারি হবে।.

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, নতুন গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।.

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটায় অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। বের হওয়ার পর এ বিষয়ে জানতে চাইলে নাজমা মোবারেক বলেন, 'অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন।'.

এদিকে, দুপুর ২টার দিকে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনি পদত্যাগ করেছেন কি-না জানতে চাইলে সাংবাদিকদের বলেন, 'আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি। গণমাধ্যমে দেখেছি, তাই আমি বাসায় চলে যাচ্ছি।'.

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারের জায়গায় ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।.

এদিকে, গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরানোর জন্য সম্প্রতি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আহসান এইচ মনসুরকে 'স্বৈরাচার' আখ্যা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ ও বদলি করা হয়। এসবের প্রতিবাদে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিবাদ সভার আয়োজন করেন ব্যাংকের কর্মীরা। সভায় ৩ কর্মকর্তার শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি না মানা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম-বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ