• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ সব বেসরকারি টিভি চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।.

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।.

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।.

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটিই তার প্রথম ভাষণ।.

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ সব বেসরকারি টিভি চ্যানেলে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।.

এর আগে, মুক্তিযু্দ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।.

পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।. .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ