দেশের বড় বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সম্পৃক্ততা থাকে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও এই চিত্রে কোনো পরিবর্তন হয়নি।.
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।.
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে জ্বালানি খাতে তীব্র সংকট চলছে। তবে সংসদে সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, জ্বালানির প্রাচুর্যে দেশ ভাসছে।.
তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ এই সংকটে ভুগছে।.
মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কৃষিতে ১৮ শতাংশ চাহিদা থাকলেও এ খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।.
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল এবং মানবসম্পদ—এই তিনটি খাতে সমান গুরুত্ব দিতে হবে। কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষি খাতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে, এরপর ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং এ দুটি খাতকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে মানবসম্পদ। তবে বাস্তবে এই তিনটি খাতই বর্তমানে সংকটের মুখে রয়েছে।.
Ajker Bogura / মো: সাইমুম জাহান
আপনার মতামত লিখুন: