বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালি গ্রামে বজ্রপাতে সুমন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সুমন বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় আকাশে কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুমনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সবাইকে বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: