বগুড়ায় তিন মাসব্যাপী বিনামূল্যে ‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স’ কোর্স চালু করেছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)। আগামী এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট ৩৬০ ঘণ্টার এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।.
কর্তৃপক্ষ জানায়, কোর্সে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দৈনিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।.
আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট টিটিসি কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: