• ঢাকা
  • শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ১২ বছরের শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ কনস্টেবল সুমন রেজা বরখাস্ত


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তার ১২ বছর বয়সী শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ঘটনার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

অপহৃত কিশোরীর বড় বোন ও অভিযুক্ত কনস্টেবল সুমন রেজার স্ত্রী লাবণ্য আক্তার বাদী হয়ে শুক্রবার (১২ জুন) বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।.

রোববার (১৪ জুন) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।.

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেল ৩টার দিকে ওই কিশোরী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন ৮ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।.

পরবর্তীতে অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়তে যাওয়ার পথেই কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলে করে তাকে নিয়ে যান। এরপর থেকে দুজনই নিখোঁজ রয়েছেন।.

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ ছিল, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।.

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, অভিযুক্ত কনস্টেবল বর্তমানে পলাতক। তাকে গ্রেফতার এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।.

এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ