• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাবির শহীদুল্লাহ হলে সমকামিতার অভিযোগে দুই বহিরাগত আটক, এজিএসের সিট সাময়িক বাতিল


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের একটি কক্ষে দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়।অভিযোগের পর হল প্রশাসন হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহীম খলিল দাবি করেছেন, মানবিক কারণে পরিচিত দুই ব্যক্তিকে কক্ষে থাকার অনুমতি দিলেও ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার রাতে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। হল প্রশাসন জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ