• ঢাকা
  • শনিবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ভোগ চরমে, দ্রুত নির্মাণ শেষের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের সর্বশেষ সীমানায় অবস্থিত বেরুঞ্জা নয়াপাড়া গ্রামটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে এলাকাটি দুপচাঁচিয়া উপজেলার অন্তর্ভুক্ত থাকলেও নির্বাচনের পর বিজয়ী জনপ্রতিনিধিরা এটি পাশের ক্ষেতলাল উপজেলার অংশ হিসেবে দেখছেন, ফলে উন্নয়ন কার্যক্রমে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।
গ্রামবাসী জানায়, নির্বাচন পূর্ব সময়ে সড়ক নির্মাণ কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে করে বর্তমানে এলাকাটির প্রধান সড়কটি একমুখী ও বেহাল অবস্থায় পড়ে আছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। কাদাপানিতে ভরা রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ অবস্থায়, দ্রুত সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু করে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ