রোববার (২৩ আগস্ট) সকালে বগুড়া সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল।.
গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন মাটিডালী করতোয়াপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।.
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকালে মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনোয়ার হোসেন মোহনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।.
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।.
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: