বগুড়ায় চাঁদাবাজির দাবিতে ছুরিকাঘাতে সুনীল বাশফোড় হত্যার ঘটনায় হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি:
গত ১২ ফেব্রুয়ারি বগুড়া শহরের স্টেশন রোডে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় চাঁদাবাজির দাবিতে সন্ত্রাসীরা শ্রী সুনীল বাশফোড়কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার বগুড়া জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব এবং বগুড়া জেলা হরিজনদের সভাপতি শ্রী দীপক রামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: