• ঢাকা
  • মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সাতমাথা-ফুলতলা সড়কের বেহাল দশা: সিটি কর্পোরেশন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। খানাখন্দ ও ভাঙাচোরা এই সড়কে প্রতিদিন যান চলাচলে সৃষ্টি হচ্ছে ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।.

এ অবস্থায় নবাগত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এক ভুক্তভোগী পথচারী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সড়কটির দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবি জানান।.

পোস্টে তিনি উল্লেখ করেন, “বগুড়া সাতমাথা হইতে ফুলতলা পর্যন্ত রাস্তাটি ভীষণ ভাঙাচোরা। নবাগত সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন মহোদয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তা দীর্ঘদিন যাবত জনভোগান্তি সৃষ্টি করেছে। অতএব একটু মেহেরবানী করে যদি সম্ভব হয় রাস্তাটা নিয়ে ভালো পরিকল্পনা করলে জনদুর্ভোগ কমবে।”.

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। এতে যানবাহনের গতি কমে যায় এবং প্রতিদিনই সৃষ্টি হয় যানজট।.

নগরবাসীর প্রত্যাশা, নতুন প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ এই সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ নেবেন।.

.

Ajker Bogura / DR SA

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ