• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৫ পিএম
রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া

খুচরা বিক্রেতাদের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি থাকে। তার ওপর পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হওয়ায় তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।.

রমজান এলেই ইফতারে তরমুজের চাহিদা বাড়ে। সারাদিন রোজা রাখার পর এক টুকরো ঠান্ডা তরমুজ বা এক গ্লাস শরবত অনেকেরই স্বস্তি। তবে এবার রমজানের শুরুতেই.

চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ পাওয়া গেলেও দাম বেশ চড়া। ফলে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত অনেক পরিবারের জন্য এটি এখন নাগালের বাইরে।.

চকবাজার, বহদ্দারহাট, কোতোয়ালি ও কাজিরদেউড়িসহ বিভিন্ন এলাকায় ছোট তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। মাঝারি বা বড় তরমুজের দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। বেশি দামের কারণে অনেকেই ইফতারের ব্যাগে তরমুজ তুলতে পারছেন না।.

এক ক্রেতা বলেন, 'ইফতারে তরমুজ পরিবারের সবার পছন্দ, কিন্তু এত দামে কেনা সম্ভব না।'.

 .

ফিরিঙ্গীবাজারের পাইকারি আড়তে ব্যবসায়ীরা জানান, রমজানে চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ কম। এ বছর কিছু এলাকায় ফলন কম হওয়ায় কৃষকের কাছ থেকে পর্যাপ্ত তরমুজ পাওয়া যাচ্ছে না। ফলে পাইকারি বাজারেই দাম বেশি।.

খুচরা বিক্রেতাদের দাবি, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি থাকে। তার ওপর পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হওয়ায় তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।.

তবে ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে সিন্ডিকেট ও তদারকির অভাবে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দ্রুত নজরদারি বাড়ানো না হলে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন তারা।.

.

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ