• ঢাকা
  • রবিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নবগঠিত মোকামতলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নবনিযুক্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় পর্যায়ের সব নির্বাচন শেষ করার জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত রয়েছে।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অধ্যাদেশ জারি করেছিল, সেগুলো ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়নের বিধান আর থাকছে না।
প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাজেটে রাখা অর্থ নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ