• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মহাস্থানের মৌবন আবাসিক হোটেলে দেহব্যবসার অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়া সদর উপজেলার গোকুলের শেষপ্রান্তে মহাস্থান ওভারব্রিজের পূর্ব পাশে অবস্থিত মৌবন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও দেহব্যবসা চলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে আবাসিক হোটেলটির বিভিন্ন কক্ষে নিয়মিতভাবে নারী-পুরুষের আনাগোনা চলছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।.

এর আগে মহাস্থান এলাকার একই হোটেলে পুলিশের অভিযান চালিয়ে নারী-পুরুষসহ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।.

স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আবাসিক হোটেলটিতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।.

তবে অভিযোগের বিষয়ে মৌবন আবাসিক হোটেল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য নেওয়া প্রয়োজন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ