• ঢাকা
  • রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নং-০২, তারিখ ০৩ মে ২০২৬, ধারা-৪১৩ পেনাল কোডের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং এবং এসআই মোঃ সিয়াম হোসেন।এসময় গ্রেফতার করা হয় মোঃ সামিউল ইসলাম (৩২), পিতা-মৃত সাইফুল ইসলাম এবং মোঃ সামিউল ইসলাম (২৭), পিতা-আজহারুল ইসলামকে। তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি ও একটি প্লাটিনা ১০০ সিসির চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ