• ঢাকা
  • মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।.

ওয়াসিম রেজা রাজা চৌধুরী দীর্ঘদিন ধরে মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ