• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

'তানজিলা হত্যার বিচার চাই'—সরকারি আজিজুল হক কলেজে মানববন্ধন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শেষপর্বের শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপা'কে নির্মমভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, সহপাঠী, স্বজন ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তানজিলা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। তারা তানজিলার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তানজিলা ইয়াসমিন দীপার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ