• ঢাকা
  • শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ক্ষমতা নয়, দায়িত্ব—নেতৃত্ব নিয়ে গভীর বার্তা দিলেন জনপ্রিয় আলোচক আজহারী


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২০ এএম
ছবি: সংগৃহীত
মিজানুর রহমান আজহারী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজয়ী ও পরাজিত—উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।.

বিজয় ও পরাজিতদের প্রতি বার্তা:.

আজহারী লেখেন, “বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে।”
তিনি যারা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও শুভকামনা প্রকাশ করেন।
নির্বাচনে দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা
এই গুরুত্বপূর্ণ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।.

নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধের বার্তা:.

মিজানুর রহমান আজহারী আশা প্রকাশ করেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব পেয়েছেন, তারা ইসলামী মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি স্মরণ করিয়ে দেন, নেতৃত্ব কোনো সম্মান নয়, বরং এটি একটি আমানত, এবং বিজয় ও সাফল্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।.

অহংকার নয়, বিনয় ও ঐক্যের আহ্বান:.

তিনি আরও বলেন, বিজয় যেন কারও মনে অহংকার সৃষ্টি না করে; বরং বিনয়, মানবিকতা ও ন্যায়বোধ জাগ্রত করে।
তার ভাষায়, রাষ্ট্র এগিয়ে যায় ঐক্যে, বিভাজনে পিছিয়ে পড়ে, তাই দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।. .

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ