শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড.
.
বগুড়ার শেরপুরে এক মা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত সোহেল রানাকে (২৩) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা দেন।.
.
সোহেল রানা ওই গ্রামের বাসিন্দা। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান আদালত পরিচালনা করে দণ্ড দেন। সাজা ঘোষণার পর পুলিশ তাকে বগুড়া জেলা কারাগারে পাঠায়।.
.
সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তার ছেলে প্রায় তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। নেশার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। তার অত্যাচর থেকে রক্ষা পেতে তিনি বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেন।.
.
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানাকে মাদকাসক্ত অবস্থায় বাড়ির সামনে থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সে নিজের মাদকাসক্তি স্বীকার করে।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: