• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মোস্তাফিজের ফাইফার, শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা ৫৫ রানের দাপুটে জয় পায়। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি এবং বল হাতে মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে এই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। দীর্ঘ প্রায় দুই বছর পর শতকের দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ইনিংস বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। পরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।প্রথম দুই ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান দলে ফিরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিজের প্রথম স্পেলেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিউই ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের প্রতিরোধ গুঁড়িয়ে দেন এই বাঁহাতি পেসার।একপ্রান্তে ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে ৭৫ রানের ইনিংস খেললেও সেটি শুধু হারের ব্যবধান কমিয়েছে। নির্ধারিত ওভারের আগেই নিউজিল্যান্ড অলআউট হয়ে গেলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিজেদের করে নিয়ে আত্মবিশ্বাসের বড় বার্তা দিল টাইগাররা।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ