স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম.
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্যে ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।.
শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। একই সঙ্গে, বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে শ্রদ্ধা জানানো হয়।.
প্রতিমন্ত্রী আরও বলেন, “বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও, সব মিলিয়ে তারা জবাবদিহিতার আওতায় থাকবে। দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই নিজেদের স্বার্থে নিরপেক্ষ থাকবেন।”.
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা তখনই আসবে, যখন জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হবে, উল্লেখ করে প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।.
Ajker Bogura / ডি আর / এস এ
আপনার মতামত লিখুন: