• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় কুপিয়ে হত্যা: প্রতিশোধের আশঙ্কায় উত্তপ্ত চেলোপাড়া, পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ এড়ানো


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৪ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার উত্তর চেলোপাড়ায় পূর্বের বিরোধের জেরে মোঃ রবিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত রবিন স্থানীয় বাসিন্দা মোঃ মিরাজের ছেলে।
গত ৫ এপ্রিল (রবিবার) রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আজ উত্তর চেলোপাড়া, দক্ষিণ বানিয়া ফুলবাড়ি ও সুলতানপট্টি এলাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কয়েকটি এলাকায় মসজিদের মাইকিংয়ের মাধ্যমে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি ও তাৎক্ষণিক হস্তক্ষেপে সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ