• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আধাপাকা ধান কাটতে বাধ্য সারিয়াকান্দির কৃষকরা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

‎.

‎বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা, অর্ধপাকা ও কাঁচা—সব ধরনের ধান পানিতে তলিয়ে গেছে, আর অনেক স্থানে প্রবল বাতাসে জমির ধান লুটিয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কৃষকরা আধাপাকা ধানই কাটতে শুরু করেছেন।.

‎উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে ধানক্ষেতের পাশাপাশি শাকসবজির জমিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক সংকট। মৌসুম শুরুর আগেই শ্রমিকের মজুরি বেড়ে ৬০০ থেকে ৮০০ টাকায় পৌঁছেছে, যা কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।.

‎সরেজমিনে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে বিস্তীর্ণ ধানক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও আরও বেশি পানির মধ্যেই কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন।.

‎উপজেলার পারতিতপরল গ্রামের কৃষক ইউনুছ আলী (৬৫) জানান, “কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার ৪০ শতক জমির ধান পানিতে ডুবে গেছে। শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছি না, খুব কষ্টে আছি। তাই বাধ্য হয়ে নিজেই পানিতে নেমে ধান কাটছি।.

‎উপজেলা কৃষি অফিস মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সারিয়াকান্দি উপজেলায় বোরো ধানের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১৪ হাজার হেক্টর । চাষ হয়েছে ১৪ হাজার হেক্টরে। এখন পর্যন্ত কর্তন হয়েছে ৭৭৫ হেক্টর। আকস্মিক বৃষ্টির কারণে ধান হেলে পড়েছে ৭৯০ হেক্টর, ভুট্টা ২৫০ হেক্টর , শাক সবজি ১০ হেক্টর ।.

মোঃমনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি. .

Ajker Bogura / TMN

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ