গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। ইউএনও হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড আব্দুর রউফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজনীন আক্তার। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা প্রাথমিক কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একে এম গোলাম রব্বানী, পিআইও মফিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, সমাজসেবা ওবাইদুল হক, হিসাবরক্ষক কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আলামীন, আনসার কর্মকর্তা ইব্রাহীম খান, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানাসহ অনেকে।.
Ajker Bogura / আতাউর রহমান
আপনার মতামত লিখুন: