• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ২ জন, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শেরপুর উপজেলার শালফা ও রাজবাড়ী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী এলাকার মোঃ রায়হান আলী (১৯) এবং বোয়ালকান্দি এলাকার মোঃ রিপন (৩৪)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ