• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ এপ্রিল


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৪ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

৩ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ, ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা
বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ মার্চ) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আগামী ১৮ এপ্রিল শনিবার বগুড়া ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা .

.

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ