• ঢাকা
  • সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

১ আগস্ট থেকে সব গণপরিবহনে GPS বাধ্যতামূলক, নজরদারিতে আসছে বাস-মিনিবাস


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সড়ক নিরাপত্তা বাড়ানো ও গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS) সংযুক্তি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ’র গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এরপর থেকে নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক হবে।
জিপিএস ব্যবহারের মাধ্যমে গাড়ির অবস্থান, গতিবিধি ও চলাচলের তথ্য প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। এতে অতিরিক্ত গতি, অনিয়মিত চলাচল ও সড়ক নিরাপত্তার ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআরটিএ জানিয়েছে, গণপরিবহন মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে গাড়িতে জিপিএস ডিভাইস স্থাপন ও তা সচল রাখতে হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ