• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় প্রেম চুরি! সাইনবোর্ড থেকে উধাও ‘লাভ’


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি

বগুড়ার এসপি ব্রিজ সংলগ্ন বউবাজার এলাকায় করতোয়া নদী কেন্দ্রিক দর্শনীয় স্থানের “I Love Karatoa” সাইনবোর্ড থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছে ‘লাভ’ অংশটি, আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে হাস্যরস আর সমালোচনার ঝড়। কেউ বলছেন, এতই ‘হালকা’ প্রেম ছিল যে ঝড়ের বাতাসেই উড়ে গেছে, আবার এলাকাবাসীর দৃঢ় দাবি—এটা সরাসরি চুরি, প্রেমও এখন নিরাপদ না! নগরবাসী প্রশ্ন তুলছেন, যেখানে একটি স্থাপনার সাইনই নিরাপদ নয়, সেখানে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল—তা নতুন করে ভাবনার বিষয়। এমন ঘটনায় একদিকে যেমন মজার খোরাক তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি শহরের সৌন্দর্য ও সম্পদ রক্ষায় দায়িত্বশীলদের উদাসীনতাও স্পষ্ট হয়ে উঠেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ