বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে এবং বগুড়া-৬ (৪১) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।.
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে হলে সংবিধান সংস্কার জরুরি। তারা গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।.
এ সময় আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে নেতারা তাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান।.
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: