বগুড়া প্রতিনিধি:
বগুড়ার করতোয়া নদীকে ঘিরে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য বগুড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় দেড় কোটি টাকার টেন্ডার করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।.
বুধবার (২৬ আগস্ট) বগুড়া মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের নাটাইপাড়ায় বায়তুন নাজাত জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।.
প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে করতোয়া নদীর সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বড় একটি ড্রেন নির্মাণের জন্য প্রায় দেড় কোটি টাকার টেন্ডার করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।.
অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।.
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।.
.
স্টাফ রিপোর্টার: সামসিল আরিফিন. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: