বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ও বর্তমান দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ সাইদুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্য রয়েছেন, যিনি জয়পুরহাট জেলায় কর্মরত থাকা অবস্থায় চাকরি থেকে বরখাস্ত হন। তিনি পাবনা জেলার সুজানগর থানার তৈলকুন্ডি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।অপর গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল ওয়াহাব (৪০), বগুড়ার সোনাতলা উপজেলার বশিনাবাড়ি এলাকার ফারাজুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তিনি এর আগেও মাদক কারবারের অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।.
. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: