• ঢাকা
  • শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অবৈধ জ্বালানি তেল মজুতকারীদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম
অবৈধ জ্বালানি তেল মজুতকারীদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার

অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের সম্পর্কে তথ্যদাতাদের পুরস্কৃত করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারের অবৈধ কারসাজি রোধে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।.

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'যারা অবৈধ মজুতদারদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে।'.

মন্ত্রণালয় আরও জানায়, দেশজুড়ে জ্বালানি তেলের মজুত ও বিতরণের ওপর নজরদারি জোরদার করতে ইতিমধ্যেই সব জেলায় 'ভিজিল্যান্স টিম' বা তদারকি দল গঠন করা হয়েছে।.

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সদস্যদের নিয়ে ভিজিল্যান্স টিমগুলো গঠন করা হয়েছে।এই দলগুলো তেলের ডিপো, ফিলিং স্টেশন এবং জ্বালানি পরিবহন ব্যবস্থার ওপর কড়া নজরদারি চালাবে।.

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।.

উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে এর আগে সরকার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা আইনি ব্যবস্থা নিয়েছিল। তবে এসব পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার নতুন এই উদ্যোগ নেওয়া হলো।. .

Ajker Bogura / Md Shourov Hossain

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ