বগুড়া জেলার আদমদীঘি উপজেলা-র চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের কৃতি সন্তান সুনেরাহ বিনতে কামাল একজন বাংলাদেশি মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর তালিকাভুক্ত নৃত্যশিল্পী।.
তিনি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত অভিষেক চলচ্চিত্র ন ডরাই-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।.
সুনেরাহর জন্ম রংপুরে, বাবার চাকরির সুবাদে। তার পরিবারে দুই বোন ও এক ভাই রয়েছে। বাবা একজন পুলিশ কর্মকর্তা এবং মা গৃহিণী। তাদের পৈতৃক বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামে।.
খুব ছোটবেলা থেকেই তার শিল্পীসত্তার বিকাশ শুরু হয়। মাত্র আড়াই বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমি-তে নাচ শেখা শুরু করেন। ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন।.
২০১১ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ন ডরাই সিনেমার মাধ্যমে, যা তাকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়।.
সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় ও নৃত্যদক্ষতার মাধ্যমে ইতোমধ্যে দেশের চলচ্চিত্রাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: