• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া রেল স্টেশনে ডিএনসির অভিযান: গাঁজাসহ ২ জনের ১৫ দিনের জেল


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ পিএম
বগুড়া রেল স্টেশনে ডিএনসির অভিযান: গাঁজাসহ ২ জনের ১৫ দিনের জেল
ছবি: সংগৃহীত

বগুড়া রেল স্টেশন এলাকায় গাঁজাসহ ২ জন গ্রেফতার, ১৫ দিন করে কারাদণ্ড.

বগুড়া শহরের রেল স্টেশন এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ অন্তর হোসেন (৩২) ও মোঃ কাওসার (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।.

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অন্তর হোসেন (৩২), পিতা: মোঃ উজ্জ্বল হোসেন, সাং সবুজবাগ সেউজগাড়ী, বগুড়া এবং মোঃ কাওসার (১৯), পিতা: মোঃ সংগ্রাম, সাং ছোট ঝিনুর, আদমদিঘী, বগুড়া।.

মঙ্গলবার ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় রেল স্টেশন এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।.

পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।.

(বিঃদ্রঃ জব্দকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।). .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ