• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ভাইরাল পোস্টে বদলে গেল অনাথ শিশুর জীবন, পাশে দাঁড়ালেন আতিকুর রহমান


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক অনাথ শিশুর হৃদয়বিদারক চিঠি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানের।.

 .

পরে তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিশুটির চাওয়া-পাওয়া পূরণ করেন তিনি এবং তার পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।.

 .

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে একই সঙ্গে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন—এই দেশে অনেক সময় সাহায্য পেতে হলে বিষয়টি ভাইরাল হওয়া প্রয়োজন হয়ে পড়ে।.

 .

মানবিক এই উদ্যোগে শিশুটির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ