.
বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।.
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা টাকার বিনিময়ে বিভিন্ন সময় নারীদের দিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য বহন করিয়ে থাকে। এমন তথ্যের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে ট্রেন থেকে চার নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।.
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরের রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মোছা. রুবি বেগম (৪৫) ও মোছা. আয়েশা আক্তার (২১), শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার মাছুয়াখালী এলাকার মোছা. লামিয়া (২১) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশিপুর কলেজ মোড় এলাকার মোছা. মিম আক্তার (১৯)।.
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: