• ঢাকা
  • বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়: ছাত্রদল নেতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম
নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়: ছাত্রদল নেতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:.

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস টিকিট কাউন্টারে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।.

জানা যায়, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী নির্ধারিত ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়ে তিনি যাত্রীদের ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে আনেন এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।.

অভিযোগের ভিত্তিতে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শাহ ফতেহ আলী বাস কাউন্টারসহ একাধিক কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।.

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই কাউন্টারের ম্যানেজারকে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) এবং রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজ (৪০)। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।.

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।.

এ বিষয়ে স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে।.

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ