আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মন্ডল আশুলিয়ার শ্রীপুর তালপট্টি এলাকার বাসিন্দা এবং ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন এবং চাঁদাবাজি, দখল ও মামলা বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ডিইপিজেড এলাকা থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাত, ঝুট ব্যবসা ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করা হতো এবং এ কাজে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং ও সহযোগী বাহিনী ব্যবহার করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, এসব কর্মকাণ্ডে তাঁর সঙ্গে একাধিক সহযোগীর নাম উঠে এসেছে এবং গত কয়েক মাসে প্রায় কোটি.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: