• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের সাদাকাতুল ফিতর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।.

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এ সময় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।.

সভা শেষে জানানো হয়, ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, যব, কিশমিশ, খেজুর বা পনির—এসব পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়। এসব পণ্যের বর্তমান বাজারমূল্য বিবেচনায় হার নির্ধারণ করা হয়েছে।.

নির্ধারিত হার অনুযায়ী—.

  • উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা।.

  • যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৯৫ টাকা।.

  • কিশমিশের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা।.

  • খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা।.

  • পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা।.

কমিটির সভাপতি জানান, এসব পণ্যের গড় বাজারদর হিসাব করেই সর্বোচ্চ ও সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে। তবে স্থানীয় খুচরা বাজারে দামের তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে।.

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। গত বছরও ফিতরার হার একই ছিল বলে সভায় জানানো হয়।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ