• ঢাকা
  • সোমবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিবগঞ্জে ঝড়ে বিধ্বস্ত বেড়পাতাইর গ্রাম, ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম
শিবগঞ্জে ঝড়ে বিধ্বস্ত বেড়পাতাইর গ্রাম, ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রাম রবিবার (১৫ মার্চ) রাতে প্রচণ্ড ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অন্তত ৪০টি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়ায় গ্রামজুড়ে দেখা দেয় চরম দুর্ভোগ।.

খবর পেয়ে সোমবার (১৬ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সরাসরি ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন এবং তাদের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।.

প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দুর্যোগের মুহূর্তে একজন মন্ত্রী সরাসরি গ্রামে এসে সহায়তা করায় তারা নতুন করে সাহস ও আশার সঞ্চার পেয়েছেন।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আবহাওয়া / পরিবেশ বিভাগের জনপ্রিয় সংবাদ