• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শিশির মনিরের বক্তব্য: গণভোট অগ্রাহ্য করলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশির মনিরের বক্তব্য: গণভোট অগ্রাহ্য করলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির রোববার বগুড়ায় বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে “হ্যাঁ” ভোট দিয়েছে। কিন্তু বিএনপি ৫১ শতাংশ ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে। তিনি বলেন, যদি বিএনপি ৫১ শতাংশের ক্ষমতার নাম ধরে ৭০ শতাংশ জনগণের মতামতকে বাতিল করতে চায়, তাহলে এটি হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। যারা গণভোটকে মানতে নারাজ, তাদের মুনাফেক হিসেবে অভিহিত করেছেন শিশির মনির।
তিনি আরও বলেন, গত ৫৬ বছরে সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়নি। সংবিধানকে নিজের ইচ্ছামত পরিবর্তন করার ফলে জনগণ বারবার বিড়ম্বনার শিকার হয়েছে। ২৪ আগস্ট ২০২৪ সালে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে রক্ত দিয়ে জন্ম দিয়েছে, কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না। বর্তমান সরকার আস্থার সাথে কোনো কাজ করতে পারছে না এবং মনে হচ্ছে তারা কোনো অদৃশ্য শক্তির প্রভাবের কারণে সীমাবদ্ধ।
শিশির মনির বলেন, প্রধানমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে সরকারের ভবিষ্যৎ অতীতের ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। তিনি সতর্ক করে বলেন, গণভোট না মানলে সংসদে এবং বাইরে জনগণ প্রতিবাদ গড়ে তুলবে। বায়তুল মুকাররমের উত্তর গেইটে শুরু হওয়া বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়বে।
তিনি সরকারের নীতি-নির্ধারকদের উদ্দেশ্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কেউ ‘অশ্বডিম্ব’ হিসেবে উপহাস করলে, আসলে তারা কান্ডজ্ঞানহীন। গণভোটের মাধ্যমে জনগণকে “হ্যাঁ” ভোট দিতে বলাই ছিল সঠিক ও ন্যায্য। তিনি শহীদ জিয়াউর রহমান-এর উদাহরণ তুলে ধরে বলেন, ১৯৭৭ সালে প্রথম গণভোটে ১৯টি দফা এক প্রশ্নের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করা হয়েছিল।
বিএনপিকে প্রশ্ন ছুড়ে দিয়ে শিশির মনির বলেন, যেভাবে ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে, ঠিক তেমনি ৭০ শতাংশ মানুষও গণভোটের চারটি প্রশ্ন বুঝে “হ্যাঁ” ভোট দিয়েছে। তাই বিএনপিকে নিজের ভোটারদের বিশ্বাস করতে হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক প্রশ্ন সমাধান না করলে কোনো ভালো কাজও গ্রহণযোগ্য হবে না। গণভোটের রায়কে সম্মান না দিলে প্রশংসা করাও সম্ভব হবে না।
আলোচনা সভা:
আয়োজন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা
সভাপতিত্ব: হাবিবুল্লাহ খন্দকার
বক্তব্য রাখেন: এ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবু, এ্যাডভোকেট সাকিল আহম্মেদ, এ্যাডভোকেট আল-আমিন.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ