• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী, শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীরা সকালেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। এর কিছুক্ষণ আগে, সকাল পৌনে ৮টার দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।.

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, “এটি উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে আমি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” অন্যদিকে, আবিদুর রহমান সোহেলও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশা প্রকাশ করেন।.

শূন্য হওয়া এই আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।.

নির্বাচনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন করছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন মোট ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।.

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র‍্যাব। এছাড়াও সেনাবাহিনী ও ডগ স্কোয়াড মাঠে রয়েছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ