• ঢাকা
  • সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে দিনে দুপুরে চোরচক্রের দুর্ধর্ষ লুটপাট, নিরাপত্তার অভাবে আতঙ্কিত মানুষ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত শনিবার বিকেল শেরপুর পৌরশহরের টাউন কলোনী এলাকায় দিনদুপুরে চোরচক্রের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান তার পরিবারের সঙ্গে ব্যবসায়িক কাজে বাইরে গিয়েছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বাসায় ফেরার পর তিনি দেখেন ঘরের মূল দরজার হ্যাজবল কেটে ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।.

প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা মনিরুজ্জামানের আলমারির ড্রয়ার ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে রয়েছে তিনটি গলার চেইন, দুটি হার, দুটি হাতের বালা এবং চারটি আংটি। এছাড়া নগদ ১ হাজার ৫০০ টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চোরেরা নিয়ে গেছে। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।.

চুরির সময় ভবনের অন্য ভাড়াটিয়াও লক্ষ্য করা হয়েছে। তিনতলায় মনিরুজ্জামানের ফ্ল্যাটের আগে দ্বিতীয় তলায় জাকির হোসেনের ফ্ল্যাটে প্রবেশ করে চোরেরা নগদ ৩ হাজার টাকা চুরি করেছে। ভবনের অন্য ভাড়াটিয়া মাসুদ মজুমদার জানান, বিকেল চারটার দিকে তিনি ঘর থেকে বের হতে গেলে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। চোরেরা তাকে ঘরে আটকে রাখে এবং অন্য ফ্ল্যাটগুলোতে নির্বিঘ্নে চুরি সম্পন্ন করে। স্থানীয়দের সাহায্যে তিনি পরে রুম থেকে বের হন এবং চুরির বিষয়টি জানতে পারেন।.

ভবন মালিক সাবেক সেনা সদস্য আব্দুল মালেক বলেন, তিনি নামাজের জন্য মসজিদে গিয়েছিলেন। ফেরার পর মনিরুজ্জামানের ফ্ল্যাটের গেট ও দরজার ভাঙচুর লক্ষ্য করেন।.

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি যাচাই করে দোষীদের.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ