বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠা কমিটির সদস্য মোঃ আব্দুল আলিম শিমুল। তার এই মনোনয়নকে ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আব্দুল আলিম শিমুলের নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যক্তিগত ও সামাজিক পরিমণ্ডলে সুপরিচিত এই সংগঠককে দায়িত্ব দেওয়ায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন, তিনি প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: