ছেলে হয়ে মেয়ে সাজা ট্রান্সজেন্ডারকে দলীয় কমিটির পদ দিলো ছাত্রদল.
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক পদে রেদোয়ান ইসলাম নামের একজনকে মনোনীত করা হয়েছে। যে কি না সোশ্যাল মিডিয়ায় রিহিয়া রিহি নামে পরিচিত। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় পদ পাওয়া ব্যক্তি একজন ট্রান্সজেন্ডার। সোশ্যাল মিডিয়া ঘেটে যার বাস্তব প্রমাণ পাওয়া গিয়েছে। ছাত্রদলের কমিটিতে এমন একজনকে পদ দেয়ায় নেটিজেনদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে, অনেকে করছেন তীব্র সমালোচনা। এছাড়াও স্থানীয় জনতাও এ বিষয়টিকে মেনে নিতে পারছেন না।.
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একজন বাসিন্দা জানিয়েছেন তিনি তাকে (রেদোয়ান ইসলাম) পুরুষ হিসেবেই জানতেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেন রেদোয়ান ইসলাম নিজেকে মেয়ে হিসেবে উপস্থাপন করছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতিবাচক এবং অশ্লীল কর্মকাণ্ডের সাথে যুক্ত বলে তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রত।.
ইতিমধ্যে ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেয়া নিয়ে সমালোচনা করায় এক ব্যক্তিকে হুমকি দেয়া হয়েছে।.
এছাড়াও আরো জানা গিয়েছে রেদোয়ান ইসলাম নামের ঐ ব্যক্তি, এলাকায় এমন এহেন কর্মকাণ্ড প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। খোজ নিয়ে জানা গিয়েছে ঐ ব্যক্তি সৈয়দাবাদ দক্ষিণ পাড়ার জনাব জাহাঙ্গির এর সন্তান।.
তথ্য সূত্র: THE AASR. .