১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্বে রাজশাহী বিভাগে টপার হয়েছেন বগুড়ার মেধাবী শিক্ষার্থী মোহনা রহমান। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।.
পৃথিবী ও পরিবেশ বিষয়ক জ্ঞান বিকাশে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ (BYEI) আয়োজিত এই প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য মোহনাকে সনদ প্রদান করা হয়।.
সনদে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা মিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান এবং বিওয়াইইআই-এর প্রতিষ্ঠাতা সামির শিহাব।.
এ সাফল্যে মোহনা রহমান উচ্ছ্বাস প্রকাশ করেন। বগুড়ার জন্য এটি একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: