বগুড়া সদরে গাছ থেকে ফল পেড়ে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে যুবক রবিন হোসেন (২৮) হত্যার ঘটনায় পলাতক পাঁচ আসামিকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।.
মঙ্গলবার দিবাগত রাতে নগরের পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর এলাকায় অভিযান চালিয়ে (র্যাব)-৭ ও র্যাব-১২ এর যৌথ দল তাঁদের গ্রেপ্তার করে।.
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আরিফ (৩২), মো. নিবির হোসেন (২৩), মো. শামীম (২৫), মো. রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।.
এর আগে গত ৫ এপ্রিল শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় একটি গোরস্থানের গাছ থেকে আতা ফল পেড়ে খাওয়াকে কেন্দ্র করে রবিন হোসেনের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। পরে রাতে মীমাংসার কথা বলে তাঁকে ডেকে নিয়ে চায়নিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।.
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে -এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।.
তবে নিহতের পরিবারের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।.
র্যাব-৭ সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানায় দায়ের করা হত্যা মামলার চার এজাহারনামীয় আসামি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে র্যাবের আরেকটি দল দক্ষিণ হালিশহর এলাকা থেকে মামলার এক নারী আসামিকেও আটক করে।.
গ্রেপ্তারের পর আসামিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: